গোমস্তাপুরে দু’দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
গোমস্তাপুরে দু’দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজ মাঠে এক তফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় হাফিজিয়া ও এতিমখানার উন্নতিকল্পে আয়োজিত রবি ও সোমবার (৯ ও ১০ ফেব্রুয়ারি) তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। সোমবার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুফাসসির কোরআন মুফতি আমির হামজা। দ্বিতীয় ও তৃতীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রবিউল ইসলাম ও চুয়াডাঙ্গা থেকে আগত মুফাসসেরি কুরআন মাওলানা হুসাইন মাহফুজ। রোববার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফাসসির কুরআন যশোর সম্মিলনী ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা হাসান আল মামুন লাল, দ্বিতীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী থেকে আগত হাফেজ কারী মাওলানা তানবিন আক্তার তুর্কি স্থানীয় উলামায়ে কেরাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ডঃ মিজানুর রহমান। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল রাজশাহী থেকে আগত প্রত্যয় শিল্পগোষ্ঠীর ইসলামী সংগীত শিল্পী এবং চাঁপাইনবাবগঞ্জের আল হেলাল শিল্প গোষ্ঠীর ইসলামী সংগীত শিল্পীরা।