শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

পাবনায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় নারীসহ দুইজন নিহত

WP Import ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০৩ অপরাহ্ন পাবনা
WP Import ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০৩ অপরাহ্ন

পাবনায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় নারীসহ দুইজন নিহত

পাবনার সাঁথিয়ায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের মহিষকোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বগুড়ার শেরপুর উপজেলার পুকুরাপাড়া এলাকার মৃত বাদশার ছেলে মো. মামুন হোসেন (৩২) ও পাবনার আমিনপুর থানার চরকান্দি এলাকার প্রশান্ত মিস্ত্রির স্ত্রী ননিতা রানি (৪৫)। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, অটোরিকশাটি পাবনার কাশীনাথপুর থেকে যাত্রী নিয়ে বেড়ার দিকে যাচ্ছিল। মহিষকোলা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে ইটবোঝাই ট্রলিটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং দুইজন আহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি আরও বলেন, ট্রলিসহ চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।