শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

পাবনায় আন্দোলনে গুলি করা সাঈদ চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ

WP Import ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১৩ অপরাহ্ন পাবনা
WP Import ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১৩ অপরাহ্ন

পাবনায় আন্দোলনে গুলি করা সাঈদ চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর সরাসরি গুলিবর্ষণকারী পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানের শহরের বাড়ি ভাংচুর এবং আগুন দিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার বিকেলে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। এসময় তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষও। পরে বিকেল সাড়ে ৫টার দিকে শহরের গোডাউন মোড়ে চেয়ারম্যানের বাড়ির দিকে রওনা দেয়। সেখানে পোঁছে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন ছাত্র-জনতা। পরে আগুন ধরিয়ে দেয়া হয়। বুলডোজার আসবে বলে মাইকে ঘোষণা দেয়। এর আগে সকালে সাঈদের বাড়ি ঘোষণার কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির পাবনা জেলার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, দেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়। ফ্যাসিবাদী পুন:প্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দিবে ইনশাআল্লাহ। তবে এব্যাপারে প্রশাসনের কেউ মন্তব্য করতে চাননি। এর আগে সকালে পাবনার পরিস্থিতি নিয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ বলেন, পাবনা জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিয়মিত পুলিশের টহল কার্যক্রম অব্যাহত আছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পাবনা জেলা পুলিশ তৎপর রয়েছে।