শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

কালাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

WP Import ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪২ অপরাহ্ন জয়পুরহাট
WP Import ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪২ অপরাহ্ন

কালাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

জয়পুরহাটের কালাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে নয়টায় কালাই উপজেলার ঠুসিগাড়ী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক জয়পুরহাট সদর উপজেলার একাডেমী নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং রড বোঝাই ট্রাকের চালক। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জয়পুরহাট থেকে একটি বালুবোঝাই ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে ঠুসিগাড়ী এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান বলেন-স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরে পুলিশের হাতে হস্তান্তর করেছি। কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে।