রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে স্মৃতিচারণ ও আলোচনা সভা
রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে স্মৃতিচারণ ও আলোচনা সভা
রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন/২০২৫ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মুঃ ইমতিয়াজ মাশরুর। আইসিটি বিষয় জ্যেষ্ঠ প্রভাষক মুঃ আবু রায়হানের সঞ্চালনায় ১৯৭১ সালের রণাঙ্গনের স্মৃতিচারণ ও পাক হানাদার বাহিনী কর্তৃক জঘন্যতম গণহত্যা বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ প্রভাষক মুঃ নাজিমউদ্দীন সরকার, জ্যেষ্ঠ প্রভাষক মোহাঃ আব্দুল হামিদসহ অন্যরা। দিবসটি পালন উপলক্ষে দোয়া পরিচালনা করেন, অফিস সহকারি সাইফুল ইসলাম।