শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে বড়গাছী অণির্বান যুবক সমিতির সভাপতি শাহাদাৎ-সম্পাদক নয়ন

WP Import ১২ মার্চ ২০২৫ ০৩:২৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১২ মার্চ ২০২৫ ০৩:২৮ অপরাহ্ন
ভোলাহাটে বড়গাছী অণির্বান যুবক সমিতির সভাপতি শাহাদাৎ-সম্পাদক নয়ন
ভোলাহাটে বড়গাছী অণির্বান যুবক সমিতির সভাপতি শাহাদাৎ-সম্পাদক নয়ন

ভোলাহাটে বড়গাছী অণির্বান যুবক সমিতির সভাপতি শাহাদাৎ-সম্পাদক নয়ন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বড়গাছী অণির্বান যুবক সমিতির কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আনুষ্ঠানিকভাবে মোঃ শাহাদাৎ হোসেনকে সভাপতি এবং মোঃ মোশাররফ হোসেন নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানুর সুপারিশে এবং বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই স্বনামধন্য সংগঠনটিতে নতুন আঙ্গিকে কমিটি গঠন হওয়ায় সবাই খুব আনন্দ প্রকাশ করেছেন। দীর্ঘদিন এই সংগঠনটি রাজনৈতিকভাবে কুক্ষিগত করে রাখার জন্য সবাই অসন্তোষ প্রকাশ করেন। নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক উচ্ছসিত হয়ে বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সকলের সহযোগিতা নিয়ে এই সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাব বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবনির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।