শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

WP Import ২৫ জুন ২০২৫ ০৫:৩৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২৫ জুন ২০২৫ ০৫:৩৮ অপরাহ্ন
ভোলাহাটে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ভোলাহাটে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ভোলাহাটে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। এসময় প্রত্যেক কৃষককে বিঘা প্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি বিভাগ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাহজালাল, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ আজমির শেখ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির ও আরডিও মোঃ সবুজ আলী। এ সময় উপজেলার মোট ৯’শ ৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।