নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত
নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, সংখ্যালঘু ও নারীদের বিষয়ে জামায়াতের ভূমিকা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সন্তুষ্টি প্রকাশ করেছে। রোববার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ডা. তাহের। নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এজন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতাও চায় দলটি। ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচনে অবজারভার পাঠানোর বিষয়ে আমরা কথা বলেছি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির বিষয়ে, বিশেষ করে প্রত্যেক ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা যাতে থাকে প্রস্তাব করেছি। এসময়, গণতন্ত্র, নারী অধিকার ও সংখ্যালঘু নিয়ে জামায়াতের অবস্থান জানতে চায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানান, জামায়াতে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ৪৩ শতাংশ।