শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে গণমাধ্যমকর্মীদের সাথে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

WP Import ০৪ এপ্রিল ২০২৫ ০৬:০৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৪ এপ্রিল ২০২৫ ০৬:০৩ অপরাহ্ন
ভোলাহাটে গণমাধ্যমকর্মীদের সাথে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
ভোলাহাটে গণমাধ্যমকর্মীদের সাথে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

ভোলাহাটে গণমাধ্যমকর্মীদের সাথে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় করেছেন বিএনপি দলীয় এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ। তিনি ৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে কলেজ মোড় নবাব বিগ বাজার টেস্টি ফুড ক্যাফেতে মতবিনিময় করেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ইমদাদুল হক মাসুদ। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রদলের আহসানুল্লাহ হলের সাবেক ভিপি ছিলেন।
এই আসনে তিনি বিএনপি দলীয় মনোনয়ন পাবেন বলে আশা ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকদের কাছে। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি এই আসনে দলীয় মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হই, তাহলে কৃষকগোষ্ঠীর মানোন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, যুবসম্প্রদায়ের জন্য কর্মসংস্থান সৃষ্টি সহ মানব কল্যাণে কাজ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যোগ্যতার মাপকাঠিতে আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে আশা তার। তিনি এই মতবিনিময় সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ জুলাই-আগষ্টের সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।