শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে ট্রান্সফরমারের মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ জন গ্রেফতার

WP Import ৩১ জানুয়ারি ২০২৪ ০৮:৪০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ৩১ জানুয়ারি ২০২৪ ০৮:৪০ অপরাহ্ন
ভোলাহাটে ট্রান্সফরমারের মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ জন গ্রেফতার
ভোলাহাটে ট্রান্সফরমারের মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ জন গ্রেফতার

ভোলাহাটে ট্রান্সফরমারের মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ট্রান্সফরমারের মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪জনকে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুুলিশ। গত ৮ জানুয়ারি দিবাগত রাতে দলদলী ইউনিয়নের মোহম্মদপুর মৌজার গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি হয়। ট্রান্সফরমার চুরি হলে মোঃ আব্দুল করিমের ছেলে গভীর নলকূপের মালিক মোঃ জাহাঙ্গীর আলম বাদি হয়ে ভোলাহাট থানায় অজ্ঞাতনামা আসমি করে মামলা দায়ের করেন।

বিষয়টি ভোলাহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ সুমন কুমার গুরুত্বের সাথে ট্রান্সফরমার মালামালসহ চোর ধরার অভিযান পরিচালনা করেন। বিচক্ষণতার সাথে ২০ জানুয়ারি আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার হুজরাপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে মোঃ বাবলু (৪৫) ও রহনপুর নুনগোলা (রেলপাড়া) গ্রামের আইনাল হকের ছেলে মোঃ মোবারক আলী ওরফে সিটু (৩১)। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রাফতারকৃত ২ চোরকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে ৩০ জানুয়ারি গোমস্তাপুর উপজেলার মকরমপুর (উত্তর পাড়া) গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ মফিজ উদ্দিন ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আজাইপুর (মাঝপাড়া) মৃত মশিবুর রহমানের ছেলে মোঃ রায়হান আলীকে গ্রেফতার করে। আসামিদের গ্রেফতার করে তাদের তথ্য অনুযায়ি চুরি হওয়া ট্রান্সফরমারের মালামাল উদ্ধার করে পুলিশ। মালামাল উদ্ধারসহ চোর গ্রেফতারের খবরে স্থানীয় কৃষকেরা ভোলাহাট থানার অফিসার ইনর্জাচসহ অন্য পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।
এব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার বলেন, মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে দু’দফায় আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের মালামাল উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।