শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

মাদক সেবনের দায়ে র‌্যাবের হাতে আটক ৮

WP Import ২৪ জানুয়ারি ২০২৪ ০৫:৫৫ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৪ জানুয়ারি ২০২৪ ০৫:৫৫ অপরাহ্ন
মাদক সেবনের দায়ে র‌্যাবের হাতে আটক ৮
মাদক সেবনের দায়ে র‌্যাবের হাতে আটক ৮

মাদক সেবনের দায়ে র‌্যাবের হাতে আটক ৮

মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থেকে ৮ জন গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হচ্ছে, গোমস্তাপুর উপজেলার দৌলতপুর (মিনি বাজার) এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ মহিদুল ইসলাম (৪০), রহনপুর (নন্দিপুর) পুনোরা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মোঃ কামরুজ্জামান (৩৫), বড় বঙ্গেসারপুরের মৃত পেশমান আলীর ছেলে মোঃ সারোয়ার জাহান (৪০), চাঁনপুর, (হিরোপাড়া)’র মৃত আব্দুস সাত্তার এর ছেলে মোঃ নাইমুল (৩৫), সন্দেশপুরের মৃত এসলাম এর ছেলে মোঃ শরিফ (৩৫), বহিপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ লিটন (৩০), ব্রজনাথপুরের মৃত নুরে আলমের ছেলে মোঃ রবিউল আলম (৪৫) এবং দসিম আলী কাঠাল গ্রামের মোঃ এসলাম আলীর ছেলে মোঃ মামুনুর রশিদ (৩০)। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন কেডিসি পাড়ায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার অভিযোগে উল্লেখিত আটজনকে হাতেনাতে গ্রেফতার করে। ২৩ জানুয়ারি ১২:৫০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভাধীন কেডিসি পাড়াস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবন এবং বিক্রয় করার সময় এদের গ্রেফতার করা হয়। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।