শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

সুজানগরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের প্রশিক্ষণের উদ্বোধন

WP Import ২২ জানুয়ারি ২০২৪ ০৫:৩৩ অপরাহ্ন পাবনা
WP Import ২২ জানুয়ারি ২০২৪ ০৫:৩৩ অপরাহ্ন
সুজানগরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের প্রশিক্ষণের উদ্বোধন
সুজানগরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের প্রশিক্ষণের উদ্বোধন

সুজানগরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের প্রশিক্ষণের উদ্বোধন

পাবনার সুজানগরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের বিশেষ দক্ষতামূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন।