শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ভোলাহাটে দোয়া মাহফিল

WP Import ১৯ জানুয়ারি ২০২৪ ০৫:৪৬ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৯ জানুয়ারি ২০২৪ ০৫:৪৬ অপরাহ্ন
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ভোলাহাটে দোয়া মাহফিল
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ভোলাহাটে দোয়া মাহফিল

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ভোলাহাটে দোয়া মাহফিল

১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার বিকেলে ভোলাহাট কলেজ মোড় আম্রকাননে উপজেলা বিএনপির নেতা মোঃ আতাউর রহমান মাস্টারের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহনাজ খাতুন, উপজেলা যুবদল আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বি.এম রুবেল আহমেদ, বিএনপি নেতা মোঃ আনারুল হক, ছাত্রনেতা আবু রায়হানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।