শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে ১০ দিনপর শিশু আতিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার

WP Import ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:০৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:০৪ অপরাহ্ন
ভোলাহাটে ১০ দিনপর শিশু আতিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার
ভোলাহাটে ১০ দিনপর শিশু আতিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার

ভোলাহাটে ১০ দিনপর শিশু আতিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দশ দিন পর নিখোঁজ হওয়া ৮ বছরের কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এশার নামাজের পরে উপজেলার দলদলী ইউনিয়নের মধ্য খরকপুর (কুঁইচাটোলা) গ্রামে নিখোঁজ কন্যা শিশুর বাড়ি থেকে দক্ষিণে ৪টা বাড়ি পর বিধবা বৃদ্ধ মহিলা হিরুর বাড়ির পিছনে বস্তা দেখতে পায় তার মেয়ে সেতারা। পরে এলাকাবাসী মধ্যে জানাজানি হলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। বস্তাবন্দী কন্যা শিশু মোঃ আহসান আলীর মেয়ে আতিকা (৮)। জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি বিকেল ৪ টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজ খবরের পর না পেয়ে থানায় ডায়রি করে তার বাবা।
এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন, হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। সিআইডি ও পিবিআই ফরেন্সি দলকে জানানো হয়েছে। তাঁরা এসে লাশ পরীক্ষা নিরীক্ষা করবেন। কন্যা আতিয়ার নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁর পিতা-মাতা ও এলাকাবাসী।