শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে নাইট মিনিপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরনী

WP Import ১১ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৪৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১১ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৪৮ অপরাহ্ন
ভোলাহাটে নাইট মিনিপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরনী
ভোলাহাটে নাইট মিনিপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরনী

ভোলাহাটে নাইট মিনিপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরনী

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আইকনিক ইয়ুথ অর্গানাইজেশনের আয়োজনে টি-টেন সুপার ফাস্ট নাইট মিনিপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। শনিবার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আনোয়ার পারভেজ আদিতের সভাপতিত্বে ফাইনাল খেলা উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসনে আরা পাখি, গোহালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক আল আমিন, ভোলাহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন রজব, আইকনিক ইয়ুথ অর্গানাইজেশনের উপদেষ্টা রাজু আহমেদ, গোপিনাথপুর যুবকল্যাণ সংস্থা ও পাঠাগারের সভাপতি মোঃ হাবিবুর রহমান, আলমগীর হোসেন মেম্বার, সৈকত মেম্বারসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন। খেলায় সুপার ওভারের ফলাফলে সূর্যের ছেলেরা নিউ মান্নান জুয়েলার্সকে পরাজিত করে।