শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুরে মেসার্স নজরুল অটো রাইস মিলস এর উদ্যোগে ইফতার মাহফিল

WP Import ২৮ মার্চ ২০২৪ ০৪:৩৯ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৮ মার্চ ২০২৪ ০৪:৩৯ অপরাহ্ন

রহনপুরে মেসার্স নজরুল অটো রাইস মিলস এর উদ্যোগে ইফতার মাহফিল

মেসার্স নজরুল অটো রাইস মিলস এর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেডিসিন ডিরেক্টর আলহাজ্ব খাদিমুল ইসলাম। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রহনপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান ও ইসলামী ব্যাংক রহনপুর শাখা ব্যবস্থাপক জনাব এম মনিরুজ্জামান। বক্তব্য রাখেন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, রহনপুর পুনভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল। অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।