শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন হবে না… গোমস্তাপুরে যুবলীগ নেতা টাইগারের মন্তব্য

WP Import ২৪ এপ্রিল ২০২৪ ০৬:২১ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৪ এপ্রিল ২০২৪ ০৬:২১ অপরাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন হবে না… গোমস্তাপুরে যুবলীগ নেতা টাইগারের মন্তব্য

আগামী ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠেয় গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে কড়া সমালোচনা করে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার। সোমবার রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তার মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে ব্যাখা দিতে গিয়ে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন হবে না বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। সে সময় ভোটে প্রথম স্থানে থাকার পরও স্থানীয় প্রশাসন তাকে নির্বাচিত না করে ৪র্থ প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহুকে বিজয়ী ঘোষণা করেন। এবারও তিনি ভোটের আগেই একই আলামত দেখছেন বলে জানান। এবার বর্তমান উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজার পক্ষে স্থানীয় প্রশাসন একই অপতৎপরতা চালাতে পারে বলেও তিনি আশংকা প্রকাশ করেন। এসমস্ত কারণেই তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান গোমস্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার।