শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুরে সহকারী অধ্যাপক মোঃ মোহসিন আলীর বিদায় সংবর্ধনা

WP Import ২৪ এপ্রিল ২০২৪ ০৫:২৫ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৪ এপ্রিল ২০২৪ ০৫:২৫ অপরাহ্ন

রহনপুরে সহকারী অধ্যাপক মোঃ মোহসিন আলীর বিদায় সংবর্ধনা

রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোহসিন আলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও অত্র কলেজের গভর্ণিং বডির সদস্য এবং রহনপুর ইউসুফ আলী কলেজের সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডাঃ মুহাঃ শহীদুল্লাহ। বক্তব্য রাখেন, গণিত বিষয়ের সহকারী অধ্যাপক তোজাম্মেল হোসেন, জীববিজ্ঞান বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক ডক্টর মিজানুর রহমান ও কৃষি বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক কামাল হোসেন। উপস্থাপনায় ছিলেন কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক আবু রায়হান।