শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া তরুণীকে মারধর-আটক-৩

WP Import ১৬ এপ্রিল ২০২৪ ০৬:১৭ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৬ এপ্রিল ২০২৪ ০৬:১৭ অপরাহ্ন

গোমস্তাপুরে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া তরুণীকে মারধর-আটক-৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি বাড়িতে প্রেমের স্বীকৃতি (বিয়ের) দাবিতে অবস্থান নেয়া তরুণী (২৫) কে মারধরের ঘটনায় ২ মহিলাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের নুনগোলা মাস্টারপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, প্রেমিকের ছোট ভাই মৃত ফটিক আলীর ছেলে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান (২৪), প্রেমিক ফরহাদ রেজা মিলনের স্ত্রী তোহুরা খাতুন ঝরনা (২৫) ও মিলনের মা ফেরদৌসী বেগম (৪৩)। এর আগে সোমবার রাতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করে ওই তরুণী। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, ওই তরুণী মামলা দায়ের করার পর পুলিশ ৩ জনকে আটক করে। আটককৃতদের মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।