শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুর পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল

WP Import ০৭ এপ্রিল ২০২৪ ০৩:৪০ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৭ এপ্রিল ২০২৪ ০৩:৪০ অপরাহ্ন

রহনপুর পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ রমজান) রহনপুর পৌর চত্বরে এই ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, মাহতাবুল আলম নুরী, আব্দুল মজিদ ও সাংবাদিক আতিকুল ইসলাম আজম। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও সংগঠক সারওয়ার জাহান সুমন।