শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার

WP Import ০২ এপ্রিল ২০২৪ ০৫:০৯ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০২ এপ্রিল ২০২৪ ০৫:০৯ অপরাহ্ন

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার

আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনের সম্ভাব্য পদপ্রার্থী রায়হান ফিল্ম স্টেশন এর স্বত্বাধিকারী ও গোমস্তাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আশরাফ আলী সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন। মঙ্গলবার রায়হান ফিল্ম স্টেশন সংলগ্ন তাঁর কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন এবং নির্বাচনে তিনি গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি ব্যাপক জনসমর্থন পাবেন এবং বিপুল ভোটে নির্বাচিত হবেন এমন আশাবাদ ব্যক্ত করেন। আয়োজিত সমাবেশ ও ইফতার মাহফিলে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক শফিকুল ইসলাম, মোঃ নুরুজ্জামান, আল মামুন বিশ্বাস, দেলোয়ার হোসেন রনি, ইমরান আলী, ইমরান আলী বাবু। আব্দুল্লাহ আল মামুন নাহিদ, মনিরুল ইসলাম দোয়েল, আব্দুস সালাম তালুকদার, নূর মোহাম্মদসহ অন্যরা।