শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুরে তোজাম্মেল হোসেন বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

WP Import ২৯ মে ২০২৪ ০৬:৪৪ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৯ মে ২০২৪ ০৬:৪৪ অপরাহ্ন

রহনপুরে তোজাম্মেল হোসেন বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জন করায় শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক সৈবুর রহমান। প্রধান অতিথি ছিলেন জ্বালানি বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ বাচ্চু। উপস্থিত ছিলেন, কমিটির সদস্য, অভিভাবক, সুধী, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকগণ। অনুষ্ঠানে এ প্রতিষ্ঠান থেকে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় এ চান্সপ্রাপ্ত এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান করা হয়।