শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

WP Import ২৯ মে ২০২৪ ০৫:৫৬ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৯ মে ২০২৪ ০৫:৫৬ অপরাহ্ন

গোমস্তাপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে পায়েল আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) রাতে উপজেলার আড্ডা-যোগিবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২৮ মে) সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। পায়েল আলী গোমস্তাপুর উপজেলার আড্ডা-যোগিবাড়ি এলাকার আব্দুস সালামের ছেলে। স্থানীয়রা জানান, রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন পায়েল। হঠাৎ তিনি চিৎকার করে ওঠেন। পরে ঘরে গিয়ে দেখা যায় তার বিছানায় একটি বিষাক্ত সাপ। দ্রুত তাকে উদ্ধার করে কবিরাজের কাছে নেন স্বজনরা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদ জানান, এই বিষয়ে ইউডি মামলা হয়েছে।