শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৭

‘ঘূর্ণিঝড়’ রাজধানীতে চলন্ত গাড়ির ওপর পড়ল গাছ

WP Import ২৭ মে ২০২৪ ০৫:০৫ অপরাহ্ন ঢাকা
WP Import ২৭ মে ২০২৪ ০৫:০৫ অপরাহ্ন

‘ঘূর্ণিঝড়’ রাজধানীতে চলন্ত গাড়ির ওপর পড়ল গাছ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে সোমবার ভোর থেকে ঝরছে বৃষ্টি, সঙ্গে বইছে দমকা হাওয়া। ঝোড়ো বাতাসে উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় একটি প্রাইভেটকারের ওপর গাছ ভেঙে পড়েছে। তবে, এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে সকাল থেকে শুরু হওয়া ঝড়ো বাতাস এবং বৃষ্টির কারণে জসিম উদ্দিন রোড এলাকায় একটি গাড়ির ওপর বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছটি কেটে গাড়িটি উদ্ধার করে। তিনি বলেন, গাছ ভেঙে পড়ায় সড়কের এক পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের আধাঁ ঘণ্টার চেষ্টায় গাছটি সরানো হয়। এ ঘটনায় প্রাইভেটকারের ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।