শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ গ্রেপ্তার

WP Import ২৫ মে ২০২৪ ০৬:১১ অপরাহ্ন পাবনা
WP Import ২৫ মে ২০২৪ ০৬:১১ অপরাহ্ন

ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ গ্রেপ্তার

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সুলতান মাহমুদ খানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী দোগাছি ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতানের নামে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানায় পুলিশ। পাবনা সদর থানার ওসি রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি রওশন আলী বলেন, সুলতান মাহমুদ একাধিক মামলার আসামি। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তবে মামলা দুটির নম্বর জানা যায়নি। সুলতান মাহমুদ ২০২২ সালের জুনে তৎকালীন ইউপি চেয়ারম্যান ও বর্তমানে পাবনা সদর উপজেলা পরিষদের ভোটে চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাইদ খানকে পরাজিত করে নির্বাচিত হন।