শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুরের শিক্ষার্থী তাসফিয়াহ ও সুলাইমান এর সাফল্য

WP Import ২২ মে ২০২৪ ০৭:৪৭ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২২ মে ২০২৪ ০৭:৪৭ অপরাহ্ন

রহনপুরের শিক্ষার্থী তাসফিয়াহ ও সুলাইমান এর সাফল্য

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী নওরিন তাসফিয়াহ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ কেন্দ্রীয় পর্যায়ে বাংলা রচনায় ‘ক’ গ্রুপে ৩য় স্থান অধিকার করেছে। স্কুল পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সে জাতীয় পর্যায়ে অংশ নেয়। মরহুম সেনা সদস্য তৌহিদুল ইসলাম এর একমাত্র কন্যা মাত্র ৫ মাস বয়সেই তার বাবাকে হারায়। পিতৃনিবাস রসুলপুর থেকে মা স্কুল শিক্ষক তানিয়া বশিরসহ চলে আসে রহনপুর স্টেশন হটাৎ পাড়ায় নানাবাড়িতে। এখানেই তার বেড়ে উঠা। ৮ম শ্রেণির মেধাবী ছাত্রী তাসফিয়াহ ছোট থেকেই লেখাপড়ার পাশাপাশি সাহিত্যচর্চায় মনোনিবেশ করে। তারই ধারাবাহিকতায় তার এ সাফল্য। প্রতিক্রিয়ায় সে জানায়, তার এ অর্জনে খুব খুশী সে। স্কুল ও পরিবার থেকে যথেষ্ট সমর্থন পেয়েছে। জীবনে সাফল্য পেতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করে নওরিন তাসফিয়াহ। এছাড়া, ৮ম শ্রেণির মেধাবী ছাত্র সুলাইমান ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার কবিতা আবৃত্তির ‘ক’ গ্রুপে বিভাগীয় পর্যায়ে ৩য় হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয়। সুলাইমান উপজেলার আলীনগর ইউনিয়নের আব্দুল মান্নানের সন্তান। রহনপুর তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ বাচ্চু তার প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের সাফল্যে খুব খুশী। তিনি বলেন, আমরা সপ্তাহে একটি দিন ক্লাসের পড়া ঠিক রেখে ছাত্র- ছাত্রীদের সহশিক্ষা দিয়ে থাকি। তিনি আরো বলেন, এবারের এস.এস.সি পরীক্ষার ফলাফলে তাদের প্রতিষ্ঠান থেকে ৪৬ জন জিপিএ-৫ সহ সকলেই পাশ করেছে। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।