শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

২৯৫ বোতল ফেন্সিডিলসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী আটক

WP Import ২০ মে ২০২৪ ০৬:০৭ অপরাহ্ন পাবনা
WP Import ২০ মে ২০২৪ ০৬:০৭ অপরাহ্ন

২৯৫ বোতল ফেন্সিডিলসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী আটক

পাবনার ঈশ্বরদীতে ২৯৫ বোতল ফেন্সিডিলসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সিপাহী ও এক সিপাহীর স্ত্রীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। আটক রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ২ সিপাহী হচ্ছে, মাসুম হাওলাদার (৩০) ও অপর সিপাহী হাফিজুল ইসলামের স্ত্রী ঝর্না খাতুন (২৮)। উদ্ধার হয়েছে নগদ এক লাখ ৩০ হাজার ৫০০ টাকাও। ১৯ মে বিকেলে পৌরশহরের ফকিরের বটতলা, পিয়ারাখালী ও স্কুল পাড়া এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক ও ফেন্সিডিল উদ্ধার হয়। এ সময় মাসুম হাওলাদারের ভাড়া বাসা থেকে ২৩৪ বোতল এবং হাফিজুল ইসলামের বাসা থেকে ৬১ বোতল ফেন্সিডিলসহ নগদ এক লাখ ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃত আসামি মাসুম হাওলাদার পিরোজপুর সদর থানার উদয়কাঠি গজলিয়া এলাকার মতিউর রহমানের ছেলে ও ঝর্না খাতুন বরিশাল জেলার উজিরপুর থানার ডাকুয়ার বড়াকোঠা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী। মাসুম হাওলাদার ও হাফিজুল ইসলাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত সিপাহী। রোববার রাতে ঈশ্বরদী থানাশ এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আটককৃত ২ আসামিসহ পলাতক হাফিজুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক আইনে মামলা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাকশী বিভাগীয় সহকারী কমান্ডেন্ট শহীদুজ্জামান জানান, দুই সিপাহীর বিরুদ্ধে বিভাগীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।