মিরপুরে লাঠি হাতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ
মিরপুরে লাঠি হাতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করছেন চালকরা। রবিবার (১৯ মে) সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন তারা। রোববার (১৯ মে) সকাল ১০টা থেকে মিরপুর-১ ও ১০ নম্বর এবং আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে রাখেন অটোরিকশাচালকরা। অটোরিকশাচালকদের রাস্তা অবরোধ করার কারণে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হয়। ফলে মিরপুরের বিভিন্ন এলাকায় লম্বা যানজটের সৃষ্টি হয়। এদিকে, পুলিশ সূত্রে জানা যায়, মিরপুরের বেশ কয়েকটি স্থানে অটোরিকশাচালকরা সড়ক অবরোধ করে রেখেছে। তারা লাঠি হাতে রাস্তায় নেমে অবরোধ করছেন। এসময় তারা সড়কে যান চলাচল করতে দিচ্ছেন না। আন্দোলনকারীরা তাদের দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকবেন বলছেন। সড়ক অবরোধের বিষয়ে রাজধানীর মিরপুর মডেল থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ বলেন, মিরপুরের বিভিন্ন এলাকা থেকে অটোরিকশাচালকরা মিরপুর-১০ নম্বর চত্বরে এসে জড়ো হয়ে তারা লাঠি হাতে নিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।