গোমস্তাপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
গোমস্তাপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে জেলার গোমস্তাপুরে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে রহনপুর বাজার বেগম কাচারি প্রাঙ্গনে শিশু কিশোর সংগঠন ‘আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি’ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান আশিক। বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ অন্যরা। এসময় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।