শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুর ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

WP Import ১৪ মে ২০২৪ ০৫:৫৭ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৪ মে ২০২৪ ০৫:৫৭ অপরাহ্ন

গোমস্তাপুর ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ৪০ বোতল ফেন্সিডিলসহ কামরুজ্জামান (৪০) নাম এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নর মকরমপুর ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কামরুজ্জামান জেলার শিবগঞ্জ উপজলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের এরফান আলীর ছেলে। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক মোজ্জামেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের রহনপুর-ভোলাহাট সড়কের মকরমপুর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৪০ বাতল ফেন্সিডিলসহ কামরুজ্জামানকে আটক করা হয়। এ বিষয় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।