শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

WP Import ০৬ মে ২০২৪ ০৬:১২ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৬ মে ২০২৪ ০৬:১২ অপরাহ্ন

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভুটি সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল হক বাবু (২৭) নামে এক ভুটভুটি চালক নিহত হয়েছেন। নিহত বাবু, জেলার গোমস্তাপুর উপজেলার দোষীমনি কাঁঠাল গ্রামের মাইনুল ইসলামের ছেলে। সোমবার সকাল ৬টার দিকে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর এলাকায় এঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আড্ডা হতে বড়দাদপুরের দিকে যাওয়ার পথে জিনারপুর নামক স্থানে ভুটভুটির সাথে অপরদিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোজাম্মেল হক বাবু। ট্রাক চালক পালিয়ে যায়। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।