শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গোমস্তাপুরে পদযাত্রা ও সমাবেশ

WP Import ০৬ মে ২০২৪ ০৬:০৬ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৬ মে ২০২৪ ০৬:০৬ অপরাহ্ন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গোমস্তাপুরে পদযাত্রা ও সমাবেশ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সমাবেশ করছে বাংলাদেশ ছাত্রলীগ রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজ শাখা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১১টায় কলেজটির বটতলা থেকে পদযাত্রা শুরু করে বঙ্গবন্ধু মুর‌্যালের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দুরুল হোসেন, সাধারণ সম্পাদক মুরসালিন হক অন্যরা। সমাবেশে বক্তারা ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলা বন্ধের পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। এসময় উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।