শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

জয়পুরহাটে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমাণ নেশার ইঞ্জেকশনসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার

WP Import ০৭ জুলাই ২০২৪ ০৭:৪৭ অপরাহ্ন জয়পুরহাট
WP Import ০৭ জুলাই ২০২৪ ০৭:৪৭ অপরাহ্ন

জয়পুরহাটে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমাণ নেশার ইঞ্জেকশনসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার

জয়পুরহাট জেলার আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ তিন মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে অভিযান চালায় র‌্যাব-৫ এর জয়পুরহাট সিপিসি-৩ এর আভিযানিক দল। এসময় ২ হাজার ২৩৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।
আটককৃকরা হচ্ছে, দিনাজপুরের পাবর্তীপুর থানার দরগাপাড়ার মৃত শাহ আলমের ছেলে মো. মানিক (২৮), এবং চান্দাপাড়ার আব্দুল খালেকের ছেলে শাহীন আলম (২৯)।

অপর আসামী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাগজানার নসির উদ্দিনের স্ত্রী আরোজা বেগম (৪৫)। অভিযানকালে পাবর্তীপুর চান্দাপাড়ার আজাহার রহমান রাজার ছেলে আতিয়ার রহমান (২৮) কৌশলে পালিয়ে যায়। র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পলাতক আসামী আতিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মানিক, শাহীন এবং আরোজা বেগম এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ৬ জুলাই আসামীরা নীলসাগর এক্সপ্রেস এ মাদক বহনকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন আক্কেলপুর রেলস্টেশন প্লাটফর্ম এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল উক্ত আসামীদেরকে আটক করে এবং মুলহোতা আতিয়ার কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আসামীদের সাথে থাকা দুটি ট্রাভেল ব্যাগ ও একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করলে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২ হাজার ২৩৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।