শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

সাংবাদিকদের সাথে রহনপুর পৌর মেয়রের মতবিনিময়

WP Import ১৮ আগস্ট ২০২৪ ০৬:২১ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৮ আগস্ট ২০২৪ ০৬:২১ অপরাহ্ন

সাংবাদিকদের সাথে রহনপুর পৌর মেয়রের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা মেয়র মতিউর রহমান খান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (১৮ আগস্ট) সকালে তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, শান্তির শহর রহনপুর কে শান্ত রাখতে ভূমিকা রাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীগণ ধন্যবাদ পাবার যোগ্য। আমি তাদের ধন্যবাদ জানাই। তিনি রহনপুর পৌরসভার উন্নয়নে সাংবাদিক সহ সকলকে পাশে থাকার জন্য বিশেষভাব অনুরোধ করেন। উল্লেখ্য, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান বিগত পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করলেও তিনি আওয়ামীলীগের সমর্থক। সাম্প্রতিক পটপরিবর্তন এর সময় তিনি বাসায় থেকে এতদিন অফিস করেছেন। একদিন আওয়ামীলীগের রাজনীতীর সাথে থেকে নিজের আখের গুছিয়েছেন। পরিস্থিতি বুঝে এখন ভোল্ট পালিয়ে নিজের অপরাধ ঢাকতে এবং নিজেকে রক্ষায় একটি অভিনব কৌশল বলে মনে করছেন সচেতন ব্যক্তিরা।
গত ৫ আগষ্ট স্বৈরাচারী সরকার পতনের পর নিজে আত্মগোপনে থেকে ১৮ আগষ্ট প্রথম স্বশরীরে অফিস করেন তিনি।