শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৭

সম্প্রচারের অনুমতি ফিরে পেয়েছে দিগন্ত টিভি

WP Import ০৯ আগস্ট ২০২৪ ০৫:৩৫ অপরাহ্ন ঢাকা
WP Import ০৯ আগস্ট ২০২৪ ০৫:৩৫ অপরাহ্ন

সম্প্রচারের অনুমতি ফিরে পেয়েছে দিগন্ত টিভি

আওয়ামীলীগ সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া বেসরকারি টিভি চ্যানেল দিগন্ত টেলিভিশনকে আবারও সম্প্রচারের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) এই সিদ্ধান্ত দেয়া হয়েছে বলে তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ২০১৩ সালের মে মাসে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক তথ্য প্রচারের অভিযোগে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচার সাময়িক বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ওই সময় তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন, দিগন্ত টেলিভিশনসহ দু-একটি টেলিভিশন দায়িত্বশীলতার বদলে ঘটনাকে উস্কে দিয়েছে। এসব চ্যানেল বিদ্বেষ ও গুজব ছড়ানোর মাধ্যমে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে চরম অপরাধ করেছে। তাই তথ্য মন্ত্রণালয় বাধ্য হয়ে প্রচলিত আইনে এ ধরনের গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছে। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল, তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত শুরু হয়। ৩ শতাধিক মানুষের মৃত্যুর মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন। এরপরই বদলে যেতে শুরু করে দেশের সার্বিক পরিস্থিতি।