গোমস্তাপুরে ১০ বছর পর খুলেছে জামায়াত অফিস
গোমস্তাপুরে ১০ বছর পর খুলেছে জামায়াত অফিস
গোমস্তাপুরে জামায়াত অফিস ১০ বছর পর খুলে দেয়া উপলক্ষে মঙ্গলবার বিকেলে (৬ আগস্ট) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, গোমস্তাপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা শাহ আলম। রহনপুর পৌর আমির, মনির হোসেন ডাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডক্টর মুঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন, সাবেক গোমস্তাপুর ও রহনপুর পৌর আমির ডাক্তার মুঃ শহিদুল্লাহ জামায়াত নেতা অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, উপজেলা নায়েবে আমির মও: আব্দুর রহমান, শিবির নেতা মুক্তারুল ইসলাম। কোরআন তেলোয়াত করেন মাও: মজিবুর রহমান। এসময় উপজেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।