শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

দুঃশাসনের বিদায়ে রহনপুরে মিছিল- মিস্টি বিতরণ

WP Import ০৬ আগস্ট ২০২৪ ০৬:১১ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৬ আগস্ট ২০২৪ ০৬:১১ অপরাহ্ন

দুঃশাসনের বিদায়ে রহনপুরে মিছিল- মিস্টি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিভিন্ন স্থানে স্বৈরশাসক শেখ হাসিনার বিদায় ও দেশ ত্যাগের আনন্দে উদ্বেলিত হয়েছে জনগণ। বিকাল ৪টা থেকে শুরু হয় জনগণের আনন্দ উল্লাস। মিস্টির দোকানে ছিল প্রচুর ভীড়। একাধিক স্থানে বের হয় মিছিল। এসময় ভাংচুর করা হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর কার্যালয়,

একজন পৌর কাউন্সিলর এর ব্যবসা প্রতিষ্ঠান ও রহনপুর নোংরা বাস স্ট্যান্ড এর শ্রমিকলীগ অফিস। এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থানরত কর্মীরা পিটিয়ে কয়েকজন আন্দোলনকারীকে আহত করেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেয়া হচ্ছে।