শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে কৃষকদের বিনামূল্যে মাসকলাই এর বীজ ও সার বিতরণ

WP Import ০৮ সেপ্টেম্বর ২০২৪ ০৫:০৭ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৮ সেপ্টেম্বর ২০২৪ ০৫:০৭ অপরাহ্ন

গোমস্তাপুরে কৃষকদের বিনামূল্যে মাসকলাই এর বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ১’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ সহকারী কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আঃ রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে প্রতি জন কৃষককে ৫ কেজি করে মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।