শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে গোমস্তাপুরে জামায়াতের সভা

WP Import ২৯ অক্টোবর ২০২৪ ০৫:৪৯ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৯ অক্টোবর ২০২৪ ০৫:৪৯ অপরাহ্ন

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে গোমস্তাপুরে জামায়াতের সভা

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর আওয়ামীলীগ সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে নিহত ও আহতদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি, মাওলানা আবুবক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ড. মিজানুর রহমান। বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারী ইমামূল হোদা, জেলা ছাত্রশিবিরের সভাপতি মুক্তারুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজির হোসেন, রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ও সেক্রেটারি মইনুল ইসলাম, ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মুত্তাকিম আলীসহ অন্যরা। এসময় উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।