শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

WP Import ২৮ অক্টোবর ২০২৪ ০৫:৫১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২৮ অক্টোবর ২০২৪ ০৫:৫১ অপরাহ্ন

ভোলাহাটে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রাম, ঐতিহ্য, গৌরব এবং সাফল্যের ৪৬ বছরে পদার্পণ উপলক্ষে ভোলাহাট উপজেলা যুবদলের উদ্দ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। এই উপলক্ষে ২৮ অক্টোবর সকালে ভোলাহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ এবং পথচারীদের মাঝে ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়। দিনটিকে যথাযথভাবে পালন করতে বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদল আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বি.এম রুবেল আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইয়াজদানী জর্জ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আতাউর রহমান, সদস্য মোঃ খায়রুল ইসলাম, মোঃ এনামুল হক, সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাঃ মামুনুর রশীদ, গোহালবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ রহমত আলী, দলদলী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আবু মোতালেব, সদস্য সচিব মোহাঃ মোসতাকিম, জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ শাহ জালাল, সদস্য সচিব মোহাঃ কামরুজ্জামান বাবুল। যুবনেতা মোঃ আব্দুল আজিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলদলী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ শহীদুল্লাহ্, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সামাউন রেজা, উপজেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য মোঃ জিয়াউর রহমান, মজিবুর রহমান, যুবনেতা মোঃ তৌহিদুল ইসলাম রয়েল, মোঃ জুবায়ের হাসান, ডাঃ আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা, হাবীব মেসবাহ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। আগামীতে দলকে নির্বাচনমুখী করে গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।