গোমস্তাপুরে মৎস্য অধিদপ্তরের অভিযান ॥ পোড়ানো হলো জাল
গোমস্তাপুরে মৎস্য অধিদপ্তরের অভিযান ॥ পোড়ানো হলো জাল
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুনর্ভবা নদীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার প্রেক্ষিতে এক অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অনন্যা।

এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, ভোলাহাট উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, গোমস্তাপুর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, স্থানীয় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও গোমস্তাপুর থানার পুলিশ কর্মকর্তারা। অভিযানে মোট ১৬ টি জাল জব্দ করা হয়। এর মধ্যে ১৫ টি চায়না দুয়ারি জাল। পরবর্তীতে জালগুলো সকলের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালগুলোর আনুমানিক মূল্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা।