শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে পরিবেশ বান্ধব ইউনি ব্লক ও কংক্রি ইট তৈরির কারখানা উদ্বোধন

WP Import ২০ অক্টোবর ২০২৪ ০৫:৩০ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২০ অক্টোবর ২০২৪ ০৫:৩০ অপরাহ্ন

গোমস্তাপুরে পরিবেশ বান্ধব ইউনি ব্লক ও কংক্রি ইট তৈরির কারখানা উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিবেশ বান্ধব কংক্রিট ইট ইউনি ব্লক তৈরী কারখানার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে গোমস্তাপুর উপজেলার শিমুলতলা এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কারখানার করেন উদ্বোধন উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি প্রকৌশলী শাওন ইসলাম, উপজেলা এল.জি.ই.ডি প্রকৌশলী আছহাবুর রহমান, ঠিকাদার আব্দুল মান্নান, আতিয়া ট্রেডার্স এর পরিচালক মোহাম্মদ আলী। উল্লেখ্য, পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী ইট নির্মাণে ব্যবহৃত কনক্রিট ব্রিকস, ইউনিপেভার কার্ভস্টোন হলোব্রক, পার্কিং টাইলস উৎপাদন ও সরবরাহের বিশ্বস্ত প্রতিষ্ঠান এটি।