শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুরে বিএনপি নেতার পুজো মন্ডপ পরিদর্শন

WP Import ১২ অক্টোবর ২০২৪ ০৭:৩৩ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১২ অক্টোবর ২০২৪ ০৭:৩৩ অপরাহ্ন

রহনপুরে বিএনপি নেতার পুজো মন্ডপ পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বিভিন্ন পুজোমন্ডপ পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি রহনপুর পৌর এলাকার বিভিন্ন পুজামন্ডপে যান এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় উৎসব এর শুভেচ্ছা বিনিময় করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। তিনি উপস্থিত সকলকে দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। পুজো উদযাপনে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তার সাথে বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।