গোমস্তাপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন
গোমস্তাপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপি নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন এলাকায় পূজামন্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সন্ধা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত উপজেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. মোঃ নুরুল ইসলাম সেন্টু’র নেতৃত্বে রহনপুর পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন নেতাকর্মীগণ। পরিদর্শন-কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পূজামন্ডপে আর্থিক সহযোগিতা করেন উপজেলা ও রহনপুর পৌর বিএনপি নেতৃবৃন্দ।

নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন মন্ডপে মন্ডপে গিয়ে সার্বিক খোঁজ খবর নেন এবং ভক্ত ও পূণ্যার্থীদের সাথে উৎসবে সামিল হন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ নুরুল ইসলাম সেন্টু। পরিদর্শন কালে তিনি বলেন, দুর্গোৎসবকে সার্বজনীন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় প্রত্যেকটি মন্ডপে আমাদের স্বেচ্ছাসেবক দল নিয়োজিত আছে। আপনারা নির্বিঘ্নে পূজা অর্চনা করবেন। কোন প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট যেন না হয়, সেদিকে সকলে খেয়াল রাখবেন।

আমরা সকলে মিলে সুষ্ঠুভাবে এই উৎসব পালন করতে চাই। পূজা মন্ডপ সমূহ পরিদর্শন-কালে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা বিএনপি সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. মোঃ নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপি আহবায়ক এনায়েত করিম তোকি,

বিএনপি নেতা ও সাবেক মেয়র তারিক আহমেদ, রহনপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ সাদিকুল ইসলাম, ও সদস্য সচিব ইসমাইল হোসেন,যুবনেতা, সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ, মাহবুব বাদশা, ছাত্রনেতা মুরসালিনসহ উপজেলা, পৌর, ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।