শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে সমবায় সমিতি নির্বাচনে আমিরুল ইসলাম সভাপতি পদে পুনঃ নির্বাচিত

WP Import ১১ অক্টোবর ২০২৪ ০৫:১৫ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১১ অক্টোবর ২০২৪ ০৫:১৫ অপরাহ্ন

গোমস্তাপুরে সমবায় সমিতি নির্বাচনে আমিরুল ইসলাম সভাপতি পদে পুনঃ নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর নির্বাচনে সভাপতি পদে পুনঃ নির্বাচিত হয়েছেন বহিপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি আমিরুল ইসলাম। বৃহস্পতিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউল হক মুকুট পেয়েছেন ২১ ভোট। নির্বাচনে ৯৭টি কৃষক সংগঠনের প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করেন।