শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

আলিনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কমিটি গঠন

WP Import ২৩ নভেম্বর ২০২৪ ০৫:১৬ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৩ নভেম্বর ২০২৪ ০৫:১৬ অপরাহ্ন

আলিনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আলিনগর ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব অ্যাড. নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, বিএনপি নেতা মনিরুজ্জামান সোহরাব, ইয়াজদানি জর্জ, গনি হামিদ প্রমুখ। সম্মেলনে আনোয়ারুল ইসলাম বিদ্যুতকে সভাপতি ও মাহমুদুর রহমান অপুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট আলিনগর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।