ভোলাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও জনসভা
সাবেক সাংসদ আমিনুল ইসলাম কে হুশিয়ারী
ভোলাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও জনসভা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল জনসভা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে এই জনসভা হয়। ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাঃ আব্দুস সোবহান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইয়াজদানী আলিম আল রাজী জর্জ।

প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাঃ মোজাম্মেল হক চুটু। ভোলাহাট উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাঃ আব্দুল কাদেরের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল করিম ও ভোলাহাট উপজেলা যুবদল আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বি.এম রুবেল আহমেদের যৌথ উপস্থাপনায় বিশাল জনসভায় বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আতাউর রহমান, মোসাঃ শাহানাজ খাতুন, জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ শাহজালাল, দলদলী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আবু মোতালেব মাস্টার, গোহালবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ রহমত আলী, ভোলাহাট সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আজিজুর রহমান,

জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাঃ কামরুজ্জামান বাবুল, দলদলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাঃ মোস্তাকিম আর্মি, গোহালবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাঃ আব্দুর রাকিব, ভোলাহাট সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাঃ মামুনুর রশীদ, যুবনেতা মোঃ শহীদুল্লাহ্, মোঃ আব্দুল আজিম, মোঃ তৌহিদুল ইসলাম রয়েল, মোঃ জুবায়ের হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা, ছাত্রনেতা মোঃ হাবীব মেসবাহ, মোঃ আলমগীর হোসেন, লতিফুর রহমান, শামীম হোসাইন, নাবীসহ অন্যরা। দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিল সহকারে মোহবুল্লাহ কলেজ মাঠে উপস্থিত হতে থাকে। মূল অনুষ্ঠান শুরু না হতেই কলেজ মাঠটি নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিশাল জনসভায় প্রধান অতিথি মোহাঃ ইয়াজদানী জর্জ বলেন, যে কোনো মূল্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এবং অনতিবিলম্বে একটা নির্বাচনী রোডম্যাপ তুলে ধরতে অন্তর্বরর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান তিনি। অতিথির মতো থাকা ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম কে আগামীতে দলীয় মনোনয়ন যেন না দেওয়া হয়, তার জন্য এই বিশাল জনসভায় দাবি জানান বক্তারা। তিনি যদি আগামীতে বহিস্কৃত নেতাদের নিয়ে কর্মসূচি পালন করতে আসেন, তাহলে তাকে ভোলাহাট উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুশিয়ারী করেন বক্তারা।