বাঙ্গাবাড়ি সহজ ও কুরআন শিক্ষা কেন্দ্রে মা সমাবেশ
বাঙ্গাবাড়ি সহজ ও কুরআন শিক্ষা কেন্দ্রে মা সমাবেশ
ইসলমিক ফাউন্ডেশন গোমস্তাপুর উপজেলা কার্যালয়ের উদ্যোগে সহজ ও কুরআন শিক্ষা কেন্দ্রে মা সমাবেশ হয়েছে।বাংগাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর খামরুটোলা জামে মসজিদে সহজ ও কুরআন শিক্ষা কেন্দ্রে শনিবার সকাল ৮টায় ও ৯বছর থেকে ১৩ বছর বয়সের মেয়েদের এইচ ভিপি টিকা দানে সচেতনতার মাধ্যমে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষক আঃ মান্নান। প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউণ্ডেশনের উপজেলা কর্মকর্তা আনোয়ারুল হক। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তার, তৈমুর হোসেন, কৃষি ব্যাংক কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মডেল কেয়ার টেকার কাওসার জামান, শিক্ষক হোসেন আলী, কেন্দ্র শিক্ষক আলমগীর প্রমুখ। আলোচনা শেষে কুরআন শরীফ বিতরণ করা হয়।