শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

WP Import ০৩ ডিসেম্বর ২০২৪ ০৫:২৮ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৩ ডিসেম্বর ২০২৪ ০৫:২৮ অপরাহ্ন

গোমস্তাপুরে বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

১৪ ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভা কক্ষে সোমবার অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, সাংবাদিক আসাদুল্লাহ আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব প্রমুখ। উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তাগণ, ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, মতিউর রহমান, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, নাহিদ, মামুন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, মুক্তিযোদ্ধাবৃন্দসহ সুধীজন। সভায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক উক্ত দিবসসমুহ যথাযোগ্য মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।