শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে অগ্মিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে ইউএনও, মেয়র

WP Import ২৫ ডিসেম্বর ২০২৩ ০৫:৫৭ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৫ ডিসেম্বর ২০২৩ ০৫:৫৭ অপরাহ্ন

গোমস্তাপুরে অগ্মিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে ইউএনও, মেয়র

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগুনে ক্ষতিগ্রস্থ হওয়া দুটি বাড়ি পরিদর্শন করেছেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। সোমবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লক্ষিনারায়নপুর গ্রামে পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগীতার আশ্বাস দেন তিনি। এ সময় তার সাথে ছিলেন বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল। এর আগে গতকাল সন্ধ্যায় ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যন্যা। ক্ষতিগ্রস্তরা জানান, গতকাল রবিবার সকালে ওই এলাকার ইসমাইল বসতবাড়িতে বৈদ্যাতিক শট সার্কিট হলে দ্রুত তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১টি ছাগল ও দুটি গাভী এবং বসতঘরের ঘরের আসবাবপত্র পুড়ে যায়।